নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, সাহায্য চাওয়ায় ফের ধর্ষণ দু’জনের

০৭ আগস্ট ২০২২, ১১:৩৫ AM
ভারতে এক নারীকে তিনজন মিলে ধর্ষণ করেছে

ভারতে এক নারীকে তিনজন মিলে ধর্ষণ করেছে © আনন্দবাজার

ভারতে পথ চিনিয়ে দেওয়ার কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ৩৫ বছর বয়সী ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে দেশটির মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়।

পুলিশের সূত্র দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তারা খবর পায় একটি সেতুর কাছে রাস্তার পাশে নগ্ন অবস্থায় এক নারী পড়ে রয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। ওই নারীকে উদ্ধার করে ভর্তি করা হয় নাগপুর মেডিকেল কলেজে। পরে তাঁর সংজ্ঞা ফিরলে বয়ান রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৩০ জুলাই গোরেগ্রামের কামারগ্রামে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। বাড়িতে ঝগড়া করে বেরিয়েছিলেন।ভাইয়ের বাড়ির রাস্তা ঠিকমতো চিনতে পারছিলেন না। সেই সময় শ্রীরাম উরকুড়ে নামে এক অভিযুক্ত তাকে সাহায্যের আশ্বাস দেন। জানান, তাঁকে ভাইয়ের বাড়ি চিনিয়ে দেবেন।

আরো পড়ুন: চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িত আরও দু’জন গ্রেপ্তার

কিন্তু গাড়িতে করে তাকে নিয়ে চলে যান পলাশগ্রামে। জাতীয় সড়ক ছাড়িয়ে জঙ্গলের কাছে গাড়ি বন্ধ করে দেন। সেখানে নারীকে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরের দিন ১ অগস্ট জ্ঞান ফেরে তার। অনেক চেষ্টায় পৌঁছান কানহালমো এলাকায়। সেখানে পরিচয় হয় লুক্কা অশোক সুরভের। নির্যাতিতা তাঁর অবস্থা জানানোর পর সাহায্যের আশ্বাস দেন তিনি।

কিন্তু তিনিও নারীকে ধর্ষণ করেন। তাঁর সঙ্গে যোগ দেন মোহাম্মদ এজাজ আনসারি। এর পর তাঁর আর কিছু মনে নেই। এ ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনের সন্ধানে অভিযান চলছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence