১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

০১ আগস্ট ২০২২, ১১:১৩ AM
বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়

বিহারের ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয় © ইন্টারনেট

১০০ নম্বরের পরীক্ষা দিয়ে ১৫১ নম্বর পেয়ে পাশ করলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ভারতের বিহারের দ্বারভাঙা জেলায় একটি বিশ্ববিদ্যালয়ে এমন কাণ্ডই ঘটেছে। একেবারে অপ্রত্যাশিত ফলাফল করেছেন ওই ছাত্র।

এই ফলাফল দেখে রীতিমতো চোখ ছানাবড়া ওই ছাত্রের। আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স বিভাগের এক ছাত্র রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় অভাবনীয় নম্বর পেয়েছেন।

ওই ছাত্র বলেন, রেজাল্ট দেখে চমকে গিয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট। তারপরও ফল প্রকাশের আগে যাচাই করা উচিত ছিল কর্তৃপক্ষের।

আরো পড়ুন: পিকআপে ডিজে পার্টি, বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ১০ জনের

একজন ছাত্র পরীক্ষায় ১৫১ পেলেও আরেক ছাত্র বিকম পার্ট টু-র পরীক্ষায় অ্যাকাউন্টিং ও ফিনান্সে শূন্য পেয়েছেন। তা সত্ত্বেও তাঁর পরের গ্রেডে উত্তরণ হয়েছে। অবশ্য এ সবই হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভুলে।

ওই ছাত্র জানিয়েছে, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, এটা টাইপে ভুল হয়েছে। নতুন মার্কশিট দেওয়া হয়েছে তাকে।

ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬