দেখা মিললো ‘বিরল’ কালো রঙের বাঘের (ভিডিও)

৩১ জুলাই ২০২২, ০৪:২৫ PM
দেখা মিললো ‘বিরল’ কালো রঙের বাঘের (ভিডিও)

দেখা মিললো ‘বিরল’ কালো রঙের বাঘের (ভিডিও) © সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সিমিলিপাল জাতীয় উদ্যানে একটি বিরল প্রজাতির কালো বাঘ দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুলাই) টুইটারে টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রঙের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে।

ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি টুইট করে লিখেছেন, ‘বিশ্ব বাঘ দিবসে একটি বিরল গাঢ় কালো রঙের বাঘের এলাকা চিহ্নিত করার চমৎকার দৃশ্য শেয়ার করলাম। কালো বাঘের অনন্য জিন রয়েছে। ভারতীয় টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ বিরল এই বাঘের বংশ রক্ষায় প্রস্তুত।

এ ধরনের কালো ডোরাকাটা বাঘের অন্যতম কারণ হলো জিনগত রূপান্তর। মিউটেশনের কারণে বাঘের স্বতন্ত্র কালো ডোরা বড় হয়ে যায় এবং কমলা রঙের ওপর তা ছড়িয়ে পড়ে। সাদা বা সোনালি রঙের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা চেহারার বাঘ একেবারে বিরল।

ভারতে আজ পর্যন্ত শুধুমাত্র সিমিলিপালেই এই বাঘটি প্রথমবারের মতো ক্যামেরাবন্দী হয়েছে। বিরল এই বাঘের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নজর কেড়েছে।

টুইটারে একজন লিখেছেন, এই বাঘের সংখ্যা যদি পুনরায় বৃদ্ধি করা যায়, তাহলে সেটি পুরো ওড়িশা রাজ্যের জন্য সুসংবাদ হবে। অন্য একজন লিখেছেন, আমি প্রথম এমন বাঘ দেখলাম... এটা কোন প্রজাতির বাঘ সেটি প্রায় বুঝতেই পারছিলাম না। ভিডিওটা দেখতে এখানে ক্লিক করুন

ট্যাগ: ভারত
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬