১১ লাখ ডলারে বিক্রি হিটলারের ঘড়ি

৩০ জুলাই ২০২২, ১০:৪০ AM

© সংগৃহীত

প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক অ্যাডলফ হিটলারকে কে না জানেন। যিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তার ব্যবহৃত অনেক কিছুই অতি মূল্যবান। যেগুলো মিলিয়ন-বিলিয়ন দাম দিয়ে কিনেছেন অনেকেই। নিলামে তোলা হয়েছে অনেকবার।

বলা হয়ে থাকে ঘড়িটি নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের। আর সেই ঘড়িটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হলো ১১ লাখ মার্কিন ডলারে (৯ লাখ পাউন্ড)।

হুবার টাইমপিসের ঘড়িটি কিনে নিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি। ঘড়িতে নাৎসি নেতার নামের আদ্যাক্ষর এএইচ খোদাই করা আছে।

যদিও ম্যারিল্যান্ডের আলেকজান্ডার ঐতিহাসিক নিলামকেন্দ্রে এটি বিক্রির আগে নিলামের বিষয়ে ইহুদি নেতারা নিন্দা জানিয়েছিলেন।

অ্যাডলফ হিটলার নাৎসি জার্মানির নেতৃত্ব দিয়েছেন ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত। তার শাসনামলে প্রায় ১১ লাখ মানুষ তিনি হত্যা করেছেন বলে ধারণা করা হয়—যার মধ্যে শুধু ইহুদির সংখ্যা ৬০ লাখ।

ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত ১৯৩৩ সালে জার্মানির ফ্যাসিস্ট এ নেতাকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়ে থাকতে পারে। সে বছরে তিনি জার্মানির চ্যান্সেলর হন।

নিমালকেন্দ্র দ্বারা এক মূল্যায়নে অনুমান করা হয়, ঘড়িটি ১৯৪৫ সালের মে মাসে যখন ৩০ জনের মতো ফরাসি সেনা হিটলারের বেরগফে হামলা চালায় তখন স্যুভেনির হিসেবে নেওয়া হয়।

আলেকজান্ডার ঐতিহাসিক নিলাম কর্তৃপক্ষ নিলামের আগে জার্মান সংবাদমাধ্যমকে জানায়, তাদের লক্ষ্য ইতিহাস সংরক্ষণ করা এবং বেশিরভাগ বিক্রি হওয়া আইটেম ব্যক্তিগত সংগ্রহে রাখা হয় বা হলোকাস্ট জাদুঘরে দান করা হয়।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950