ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে রুশ সেনারা

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮ AM
ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে রুশ সেনারা

ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে রুশ সেনারা © সংগৃহীত

রাশিয়ার সেনারা ইউক্রেনের তরুণীদের দিকে ‘নজর’ দিয়েছে। ডেটিং অ্যাপ টিন্ডারে রুশ সেনারা ইউক্রেনের তরুণীদের খুঁজছে বলে দ্য সানের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তরুণীদের টিন্ডারে ঝাঁকে ঝাঁকে আসছে বন্ধুত্বের আবদার। কিন্তু সেই বন্ধুত্ব চাইছে শত্রুপক্ষ রাশিয়ার সৈনিকরাই। ইউক্রেনের নারীদের কাছে ডেটিং-এর আবদার জানাতে রুশ সৈনিকরা সামরিক পোশাকেই আবির্ভূত হচ্ছেন। এই অবস্থায় দেশটির তরুণীরা তাদের ঠিকানা পরিবর্তন করছেন।

প্রতিবেদনে জানানো হয়, দাশা সিনেলনিকভা নামে ইউক্রেনের এক তরুণীর টিন্ডারে আন্দ্রেই, অ্যালেকজান্ডার, গ্রেগরি, মাইকেল ও ব্ল্যাক সেনা নামে ‘ম্যাচ’ করে। এসব সেনার দূরত্ব দেখায় ২০ মাইল।

আরও পড়ুন: মন্ত্রণালয় বলছে তদন্ত করতে আর ইউজিসি দিচ্ছে পুরস্কার!

৩৩ বছর বয়সী সিনেলনিকভা বলেন, আমি আসলে কিয়েভে বাস করি। কিন্তু আমার এক বন্ধু যখন বলে টিন্ডারে রুশ সেনারা ভরে গেছে এরপরে আমার স্থানের ঠিকানা পরিবর্তন করি।

দাশা আরও জানান, এক রুশ সৈনিক বিছনায় অশ্লীল ইঙ্গিতে শুয়ে হাতে পিস্তল নিয়ে ছবি দিয়েছেন। আবার অনেকে খালি গায়ের ছবি দিয়ে মেয়েদের প্রলুব্ধ করতে চাইছেন।

দাশা বলেন, ‘যাঁরা অনুরোধ পাঠাচ্ছেন, তাদের কারও ছবিই আমায় আকৃষ্ট করেনি। আর কোনও ভাবেই আমি শত্রুপক্ষের কারও সঙ্গে শুতে চাই না।’

আরও পড়ুন: ‘যার যা কিছু আছে তাই নিয়ে শিক্ষার্থীদের ওপরে হামলা করুন’

রুশ এক সৈনিকের সঙ্গে খানিক চ্যাটও দাশা। তিনি জানান, সেই সৈনিকের নাম আন্দ্রৈ, বয়স ৩১। টিন্ডারে আন্দ্রৈ যে ছবি দিয়েছেন তাতে হাতে রয়েছে কালাশনিকভ রাইফেল ও অন্যন্য যুদ্ধ সরঞ্জাম।

সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬