ইরানের স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ PM
যুদ্ধবিমান

যুদ্ধবিমান © ফাইল ফটো

ইরানের একটি স্কুলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে বিমানের দুজন ক্রু রয়েছেন এবং স্থানীয় এক ব্যক্তি রয়েছেন।

স্থানীয় স্টেট টেলিভিশনকে মোহাম্মদ বাগের হোনারভার নামের এক সরকারি কর্মকর্তা বলেন, বিমানবাহিনীর এফ-৫ যুদ্ধবিমানটি সকাল ৯টায় দিকে বিধ্বস্ত হয়। সৌভাগ্যক্রমে করোনা মহামারির কারণে স্কুলটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের কেউ হতাহত হয়নি। তিনি বলেন, কেন বিমানটি বিধ্বস্ত হলো সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ৩০ সেকেন্ডে ২৭ বার ফুটবল ঘুরিয়ে গিনেস বুকে মুনতাকিম

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের ওয়েবসাইটে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে আগুন নেভাচ্ছেন।

ইরানের বিমানবাহিনীতে বেশির ভাগই রাশিয়ান মিগ এবং সুখোই যুদ্ধবিমান রয়েছে। এ ছাড়া কিছু চীনা বিমানও রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬