পরীমনির সঙ্গে কবরে যেতে চান শরীফুল

১২ জানুয়ারি ২০২২, ০২:০১ PM
পরীমনি ও শরীফুল রাজ

পরীমনি ও শরীফুল রাজ © ফাইল ছবি

পরীমনি মা হচ্ছেন এ খবর এখনও পুরনো হয়নি। কেননা সন্তানের বাবা শরীফুল রাজের উচ্ছ্বাস এখনো থামেনি। এরই মধ্যে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শরীফুল রাজ বলেছেন,  পরীমনি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও  যাবো না।

তিনি বলেন, 'আসলে গিয়াস উদ্দিন সেলিমের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।পরীমনি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও  যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

সোমবার দুপুরে রাজের ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করা হয়। শরীফুল রাজ সেখানে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।' শরীফুল রাজ জানালেন বিয়ের অনুষ্ঠান করবেন বেশ করেই। আপাতত অনাগত সন্তানের জন্য আমাদের অপেক্ষা ও পরীমনির পরিচর্যার বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণীন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তারআগে পরীর জন্মদিনের পার্টিতেও রাজের সঙ্গে পরীর গল্প তৈরি হয়।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরীমনি নাম নিয়ে ২০১৫ সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ইতোমধ্যে ৩০ টির কাছাকাছি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এদিকে শরীফুল রাজ আইসক্রিম চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে আলোচনায় আসেন। ন ডরাই চলচ্চিত্রের মাধ্যমে সমালোচকদের দৃষ্টি কাড়েন।

 


ট্যাগ: বিনোদন
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬