লোন না দেয়ায় ব্যাংকে আগুন দিলেন গ্রাহক

১১ জানুয়ারি ২০২২, ১১:৪৯ AM
ব্যাংকে আগুন

ব্যাংকে আগুন © সংগৃহীত

লোন না দেয়ায় ব্যাংকে আগুন দিয়েছেন এক গ্রাহক। এতে ব্যাংকের ১২ লাখ টাকা ক্ষতি হয়।ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এ খবর দিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের বাসিন্দা ওয়াসিম হাজারাতসাব মোল্লা (৩৩) স্থানীয় ব্যাংকে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু লোনের বিপরীতে তার দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় আবেদনটি বাতিল করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আর এতেই ক্ষুব্ধ হয়ে ব্যাংকে আগুন ধরিয়ে দেন তিনি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- এ মাসের মধ্যে ৭৫ লাখ শিক্ষার্থীকে টিকা

প্রতিবেদনে আরও বলা হয়, কর্ণাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় সে আবেদন নাকচ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে গত শনিবার (৮ নভেম্বর) রাতে ওই ব্যাংকে আগুন ধরিয়ে দেন তিনি।

আর আগুন লাগানোর পুরো ঘটনা ব্যাংকে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাংকের একটি জানালা বাইরে থেকে খুলে প্রথমে পেট্রল ছিটান। এরপর আগুন ধরিয়ে দেন। এতে ব্যাংকের ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। যার মধ্যে রয়েছে ৫টি কম্পিউটার, ফ্যান, লাইট, প্রিন্টার, ক্যাশ কাউন্টিং মেশিন, সিসিটিভি ক্যামেরাসহ আরও কিছু প্রয়োজনীয় উপকরণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। যে কারণে আগুন ছড়িয়ে পড়েনি।

আরও পড়ুন- টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

আর এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনের ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে তিনি কী কারণে লোন চেয়ে আবেদন করেছিলেন এবং লোনের অঙ্ক কত ছিল সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬