উসকানি দেওয়ায় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

০৯ জানুয়ারি ২০২২, ১০:০৯ PM
অধ্যাপক ফয়জুল্লাহ জালাল

অধ্যাপক ফয়জুল্লাহ জালাল © সংগৃহীত

তালেবানের সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি দেওয়ায় এক অধ্যাপককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ জানিয়েছেন, ফয়জুল্লাহ জালাল নামের ওই বিশ্ববিদ্যালয় শিক্ষককে কাবুল থেকে গ্রেপ্তার কারা হয়েছে। আজ রবিবার (৯ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফয়জুল্লাহ জালাল নামের ওই অধ্যাপক তালেবানের আগের শাসনামলের কঠোর সমালোচক ছিলেন। গত আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে টেলিভিশন টকশোতে ফয়জুল্লাহ জালালকে বেশ কয়েকবার দেখা যায়।

তিনি ক্রমবর্ধমান আর্থিক সংকটের জন্য তালেবানকে দায়ী করেছেন। পাশাপাশি বলপ্রয়োগ করে ক্ষমতা দখল করার জন্য তাদের সমালোচনা করেন।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তালেবান ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে। এরই মধ্যে দেশটিতে নারীদের অধিকার সংকুচিত হয়েছে। আটক করা হয়েছে বেশি কিছু আফগান সাংবাদিক।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় জানান, শনিবার জালালকে আটক করা হয়েছে। কারণ হিসেবে বলা হয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে সিস্টেমের বিরুদ্ধে উসকানি দেওয়ার চেষ্টা করছেন ও জনগণের মর্যাদা নিয়ে খেলছেন।

জালালের স্ত্রী মাসুদা এক ফেসবুক পোস্ট জানান, তার স্বামীকে তালেবান বাহিনী গ্রেপ্তার করেছে। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। জালাল মানবাধিকার সম্পর্কিত সব কর্মকাণ্ডে ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের জন্য লড়াই করেছেন বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক টুইটার বার্তায় তাকে গ্রেপ্তারের নিন্দা ও জালালের তাৎক্ষণিক নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬
জুলাই আন্দোলন নিয়ে এমপি নিলোফার মনির নতুন বয়ান
  • ০২ জুলাই ২০২৬
আবু জাফরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা ছাত্রদলের
  • ০২ জুলাই ২০২৬