রাস্তায় ফেলে যাওয়া গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার

০৭ জানুয়ারি ২০২২, ০১:১০ PM
গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার

গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার © ফাইল ছবি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে একটি মাজদা এসইউভি গাড়ি পাওয়া যায়। গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুনঃ দিল্লির লাল কেল্লা’র মালিকানা দাবি করছেন ভারতীয় এক নারী

পরে মধ্যাঞ্চলীয় এই প্রদেশের গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত দুজন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল। এ ছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। 

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়। 

মেক্সিকোতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া জাকাতেকাস প্রদেশেও এ ধরনের ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উত্তর আমেরিকার এই দেশে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬