ঝাড়খণ্ডে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

০৬ জানুয়ারি ২০২২, ১০:৫৯ AM
 বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ

বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ © ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আরো ২৬ জন আহত হয়েছেন। বুধবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।

স্থানীয় এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই দুর্ঘটনায় আরো ২৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি হতাহতের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন। এই ঘটনায় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দও গভীর শোক প্রকাশ করেছেন।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬