যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে ৮ শিশুসহ ১৩ জনের মৃত্যু

০৬ জানুয়ারি ২০২২, ০৯:৩০ AM
আগুন লাগা ভবন

আগুন লাগা ভবন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আট শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ৩ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ৮ জন বের হতে পারলেও বাকিরা আটকা পড়েন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ডোপ টেস্টের মাধ্যমে শাবিপ্রবিতে শিক্ষার্থী ভর্তি

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফিলাডেলফিয়া শহরের উত্তরে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। এসময় ভবনটিতে মোট ২৬ জন অবস্থান করছিলেন। তবে আগুন লাগার পর ৮ জন নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার পর আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হয়।

ফিলাডেলফিয়ার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ মারফি সাংবাদিকদের জানিয়েছেন, এটি তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি। তিনি বলেন, আগুন লাগার কারণ হিসেবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সন্দেহজনক কিছু না বললেও যেহেতু এখানে প্রাণহানি হয়েছে, তাই আমরা এর তদন্ত করবো।

আরও পড়ুন: দুই লাখ করে টাকা পেল ১৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

আগুন লাগা এই ভবনটি সরকারি অর্থায়নে নির্মিত হয়েছিল। এটি ফিলাডেলফিয়া হাউজিং অথোরিটির তত্ত্বাবধানে ছিল। ১৯৫০ সাল থেকেই এটিকে দু’টি অ্যাপার্টমেন্টে বিভক্ত করা হয়। কর্মকর্তারা বলছেন, সর্বশেষ ২০২০ সালে ভবনটি পরিদর্শন করা হয়েছিল। সেসময় ভবনটিতে চারটি স্মোক ডিটেক্টর কার্যকর ছিল। তবে বুধবারের ওই আগুনের সময় সেগুলো কোনো কাজ করেনি।

এক সংবাদ সম্মেলনে ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি বলেন, এটি শহরের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর দিনগুলোর একটি। এইভাবে এত মানুষের মৃত্যু সত্যিই অনেক কষ্টের। একসঙ্গে এতগুলো শিশুর মৃত্যুও বেদনার।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬