নভেম্বরে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৪৫ লাখ কর্মী

০৫ জানুয়ারি ২০২২, ০৪:১৭ PM
৪৫ লাখ মার্কিন কর্মী চাকরি ছেড়েছেন

৪৫ লাখ মার্কিন কর্মী চাকরি ছেড়েছেন © প্রতীকি ছবি

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছেন কর্মীরা। ২০২০ সালের নভেম্বরে রেকর্ড ৪৫ লাখ মার্কিন কর্মী তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। আগের মাস সেপ্টেম্বর থেকে যা ৩ শতাংশ বেশি।  

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি চাকরি ছেড়েছেন আতিথেয়তা শিল্পের কর্মীরা। নভেম্বরে এই শিল্প থেকেই চাকরি ছেড়েছেন ৬.১ শতাংশ কর্মী। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, পরিবহন ও গুদামজাতকরণ খাতের কর্মীরাও উল্লেখযোগ্য হারে চাকরি ছাড়ছেন।  

ইন্ডিড হায়ারিং ল্যাবের গবেষণা পরিচালক নিক বাঙ্কার সিএনএনকে বলেন, কর্মীরা আশঙ্কাজনহারে চাকরি ছেড়ে দিচ্ছেন। করোনা মহামারির মধ্যে নিম্ন-মজুরির খাতগুলোর ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে।  

তিনি আরও বলেন, ২০২১ সালে মজুরি বৃদ্ধি বেশি ছিল। ২০২২ সালে সেটা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।  

নতুন ও সম্ভাবনাময় কর্মস্থলের আশায় নিম্ন-মজুরির এসব চাকরি কর্মীরা ছেড়ে দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয় সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) মার্কিন শ্রম বিভাগ জানায়, নভেম্বরে চাকরির পদ সৃষ্টি হয়েছে ১ কোটি ৬ লাখ। অক্টোবরে এই সংখ্যা ছিল ১১ কোটি ১ লাখ। আর নভেম্বরে ৬৭ লাখ কর্মীকে চাকরি দিয়েছেন নিয়োগকর্তারা। অক্টোবরে এই সংখ্যা ছিল ৬৫ লাখ।  

করোনা মহামারির মধ্যে লকডাউনে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় বা কর্মী ছাঁটাই করে। ২০২০ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে সেখানে অন্তত ২২ লাখ কর্মী চাকরি হারিয়েছেন। এতে করে সেখানে বেকারত্বের হার দাঁড়ায় ১৪.৮ শতাংশ।  

কিন্তু বিশাল সরকারি অনুদান ও করোনা টিকার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার চাঙ্গা হচ্ছে। ২০২০ সালের এপ্রিল থেকে অন্তত ১ কোটি ৮৫ লাখ কর্মী চাকরি পেয়েছেন।  

এখন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪.২ শতাংশে নেমে এসেছে। অর্থনীতিবিদরা যে পূর্ণ কর্মসংস্থান বিবেচনা করেন, এই হার তার কাছাকাছি।

ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ
  • ০২ মার্চ ২০২৬
বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত
  • ০২ মার্চ ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবির ১২০০ নারী শিক্ষার্থী নিয়ে গণ ইফতার অনু…
  • ০২ মার্চ ২০২৬
গরুর মাংস দেওয়ার সিদ্ধান্ত বাতিল, ইফতার বয়কটের ‘হুঁশিয়ারি’ …
  • ০২ মার্চ ২০২৬
মাদককাণ্ডে আটক, ফের বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদর দফতর ধ্বংসের দাবি যুক্তরা…
  • ০২ মার্চ ২০২৬