নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান

২৬ ডিসেম্বর ২০২১, ০৩:০২ PM
নির্বাচন

নির্বাচন © ফাইল ফটো

পশ্চিমা সমর্থিত প্রশাসনের সময়ে আফগানিস্তানে নির্বাচনী কার্যকলাপ তদারকির দায়িত্বে থাকা নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে তালিবান। আফগান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন ও নির্বাচনের কোনো ইস্যুতে অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটির দিকে ইঙ্গিত করে মুখপাত্র বিলাল কারিমি বলেন, এ কমিশন দুটির আর কোনো প্রয়োজন নেই। কখনও যদি আমরা এর প্রয়োজন মনে করি, তবে ইসলামিক আমিরাত এটা আবার গঠন করবে।

আরও পড়ুন:আফগানিস্তান ছাড়ল শেষ মার্কিন বিমান

একসময়ে ওই নির্বাচন কমিশনের নেতৃত্ব দেওয়া আওরঙ্গজেব বলেন, ওরা তাড়াহুড়া করে এমন সিদ্ধান্ত নিয়েছে। আর কমিশন বিলুপ্ত করার জন্য অনেক কিছু প্রভাবিত হবে। এ কাঠামো যদি না থাকে, তবে আমি শতভাগ নিশ্চিত যে আফগানিস্তানের সমস্যারও সমাধান হবে না, কারণ সেখানে কোনো নির্বাচনই হবে না।

গত ২০ বছরে চারটি প্রদেশে গভর্নরের দায়িত্ব পালন করেছেন এই হালিম ফিদাই বলেন, নির্বাচন কমিশন বিলুপ্তির এ সিদ্ধান্ত প্রমাণ করে যে তালেবানরা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তারা বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, ব্যালটের জোরে নয়।

তালেবানরা ক্ষমতায় আসার আগে বেশ কজন নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করে অস্ত্রধারী সংগঠনের সদস্যরা।

এছাড়া চলতি সপ্তাহে শান্তি মন্ত্রণালয় ও সংসদ সংক্রান্ত একটি মন্ত্রণালয়ও বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছের তালেবান মুখপাত্র কারিমি।

আরও পড়ুন: আফগানিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

এছাড়া আফগানিস্তানের প্রাক্তন সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয় আগেই বন্ধ করা হয়েছে। সেখাানে চালু করা হয়েছে পূন্যের প্রচার ও পাপ প্রতিরোধী মন্ত্রণালয়। নব্বইয়ের দশকে তালেবান যখন ক্ষমতায় এসেছিল তখন এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে ধর্মীয় ক্ষেত্রে শক্তি প্রয়োগের অভিযোগ ছিল।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬