সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়ল ৪৩ উট!

১১ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ PM
উট

উট © প্রতীকী ছবি

সৌদি আরবে উটের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে উটের মালিকরা জয় পেতে বোটক্স ইনজেকশন ও অন্যান্য কৃত্রিম উপায়ে ৪৩টি উটকে সুন্দর করেছেন। তবে শেষরক্ষা হলো না তাদের। কৃত্রিম কৌশল অবলম্বন করায় প্রতিযোগিতা থেকে ওই উটগুলোকে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ৬ উটের পাঁচটিই মারা গেল 

চলতি মাসে শুরু হয়েছে উটের এ প্রতিযোগিতা। চলবে ৪০ দিন ধরে। এতে রয়েছে ১৯টি বিভাগ। আরব দেশগুলির পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স থেকেও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বহু উট মালিক। বিচারকরা জানিয়েছেন, চলতি বছর কারচুপি ধরার উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছিল। আর এতেই উট মালিকদের কৌশল ধরা পড়েছে। এমন খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন: কোরবানির হাটে আসছে মেসি!

এ বছর বিচারকদের নজরে আসে অনেক উটের ক্ষেত্রেই কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কারচুপি ধরার জন্য এক্স রে, থ্রিডি আলট্রাসাউন্ড মেশিনও ব্যবহার করা হয়। আয়োজকরা শুধু বাতিল নয়, ওই উট মালিকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও কঠোর পদক্ষেপ করা হবে বলে জানান। তারা বলেন, বোটক্স বা হরমোন পরিবর্তনের জন্য তাদের কাছে ২৭ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950