গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে: ভারতের আদালত

০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৯ PM
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব এসব কথা বলেছেন

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব এসব কথা বলেছেন © সংগহীত

ভারতের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেছেন, ‘গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে। গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত।’

বুধবার (১ সেপ্টেম্বর) বিচারপতি শেখরকুমার যাদব গো-হত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে এসব কথা বলেন।

ওই মামলার শুনানির পর ‘উত্তরপ্রদেশ গো-হত্যা বিরোধী আইনে’ অভিযুক্ত জাভেদ নামে এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি যাদব। জামিন খারিজের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ‘গরু সম্পর্কে ভারতীয় সমাজে ভাবাবেগ রয়েছে। অভিযুক্তকে জামিন দেওয়া হলে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হবে।

এ সময় তিনি ভারতীয় নাগরিকদের মতোই গরুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে সংসদ বিল পাশ করিয়ে নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেন।

এর আগে ২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা একটি মামলার শুনানিতে গরুকে ‘মাতা’ বর্ণনা করে বলেছিলেন, ‘গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।’

মহেশচন্দ্র শর্মা সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছিলন।

জাতীয় পাখি ময়ূরের ‘মহিমা’র কথা বলতে গিয়ে বিচারপতি শর্মার মন্তব্য ছিল, ‘ময়ূর আজীবন ব্রহ্মচারী থাকে। অশ্রুতেই ময়ূরীর সঙ্গে তার মিলন ঘটে।’

উল্লেখ্য, ২০১৯ সালে হিন্দু ধর্মগুরু ও সন্তদের একটি সভাতেও বাঘকে সরিয়ে গরুকে জাতীয় পশুর শিরোপা দেওয়ার দাবি উঠেছিল।

খবর: আনন্দবাজার

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence