ইন্দোনেশিয়ায় খুলে দেওয়া হলো স্কুল

৩০ আগস্ট ২০২১, ০৯:২০ PM
স্কুলে শিশুরা

স্কুলে শিশুরা © ফাইল ফটো

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ৬০০ স্কুল খুলেছে আজ সোমবার। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ শিথিল করায় দেশটির স্কুলগুলো ধাপে ধাপে পুনরায় খুলে দেওয়া শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।

ইন্দোনেশিয়ায় এখনও ডেল্টা ভ্যারিয়ান্টের প্রকোপ জারি রয়েছে। শিক্ষক ফেডারেশনের নেতারা এজন্য সরকারকে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

তবে জাকার্তায় সংক্রমণের হার কমতির দিকে। গত মাসে করোনার সর্বোচ্চ সংক্রমণ ছিল ইন্দোনেশিয়ায়। এ পর্যন্ত দেশটিতে ৪০ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং এই রোগে এক লাখ ৩১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি প্রকৌশলীর নামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভবন

ইনস্টাগ্রাম পোস্টে জাকার্তার গভর্নর আনিস বাসেদন জানান, ১০ হাজার স্কুলের মধ্যে ৬‌১০টি খোলা হয়েছে সোমবার। দেশের করোনা পরিস্থিতি আগের চেয়ে বেশ নিয়ন্ত্রণে রয়েছে।

স্কুলশিক্ষার্থীদের জন্য ইন্দোনেশিয়ায় কোভিড টিকা বাধ্যতামূলক নয়। ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ৯১ শতাংশের টিকা দেওয়া হয়েছে  এবং ৮৫ শতাংশ শিক্ষকের টিকা দেওয়া হয়েছে। 

এ পর্যন্ত জাকার্তার ৭০ শতাংশ মানুষ করোনার টিকা নিয়েছেন।

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence