ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনা নিষিদ্ধ করছে তালেবান

২৯ আগস্ট ২০২১, ১১:২০ PM
ইসলামি আইন অনুযায়ী পৃথক শ্রেণিকক্ষ থাকবে

ইসলামি আইন অনুযায়ী পৃথক শ্রেণিকক্ষ থাকবে © সংগৃহীত

আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পাঠদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী রবিবার (২৯ আগস্ট) এমন ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন। 

জিয়ার খান ইয়াদ নামের সাংবাদিক জানিয়েছেন, তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, এখন থেকে আর ছেলে ও মেয়েরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে না। ইসলামি আইন অনুযায়ী তাদের জন্য পৃথক শ্রেণিকক্ষ থাকবে।  

বিবিসির এমন খবর জানিয়েছে। এছাড়া বশির আহমাদ নামে আফগানিস্তানের অপর এক সাংবাদিক একটি টুইট বার্তায় জানিয়েছেন, তালেবানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আরও কোনো পুরুষ নারীকে শিক্ষার্থী হিসেবে পাঠদান করতে পারবেন না।  

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পর থেকে ব্যাপকভাবে এই উদ্বেগ ছড়িয়ে পড়েছে, আবারও হয়তো আফগানিস্তানের নারী ও মেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যেমন তালেবান এর আগেও করেছিল।

দ্রুতগতিতে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান বলেছিল, তারা ইসলামের আইনি ব্যবস্থা শরিয়া আইনের কঠোর বিধি-বিধান অনুযায়ী দেশ শাসন করবেন। সব ক্ষেত্রে তারা ইসলামি আইন চালু করবে। 

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তির বার্তা দিয়ে তাদের শাসনে নারীরা ‘শরিয়া আইন অনুযায়ী’ স্বাধীনতা পাবেন বলে জানিয়েছিলেন।

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৩ জুলাই ২০২৬
অফিস সহকারীর গাফিলতিতে এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ৮ শিক্…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে ইরান বাদ পড়ায় ফিফার বিরুদ্ধে মামলা, ১২ হাজার কোটি…
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসিতে স্কাউট-বিএনসিসি মোতায়েনের নির্দেশ, বসানো হচ্ছে শে…
  • ০৩ জুলাই ২০২৬
মারধর ঠেকাতে গিয়ে ঘুষিতে প্রাণ গেল গ্রিল মিস্ত্রির, অভিযুক্…
  • ০৩ জুলাই ২০২৬
ইমাম রেজার মাজারের লাল পতাকা খামেনির কফিনে, শেষ বিদায়ের প্র…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence