আফগানিস্তানে ২৭ বাংলাদেশি আটকা, ফেরানোর চেষ্টা চলছে

২০ আগস্ট ২০২১, ১২:৪২ AM
আফগানিস্তানে তালেবানের পতাকা ওঠাচ্ছেন সশস্ত্র সংগঠনটির একজন সদস্য

আফগানিস্তানে তালেবানের পতাকা ওঠাচ্ছেন সশস্ত্র সংগঠনটির একজন সদস্য © সংগৃহীত

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন দেশের নাগরিক এবং আফগানিস্তানের স্থানীয় লোকজনও দেশ ছাড়ছেন। কিন্তু ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় আফগানিস্তানের সবচেয়ে বড় মুঠোফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলী এখন কাবুলে আটকা পড়েছেন। সব মিলিয়ে সবশেষ পাওয়া খবর অনুযায়ী, আফগানিস্তানের তিনটি শহরে অন্তত ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেছেন, আফগানিস্তানের বিভিন্ন শহরে বাংলাদেশের বেশ কিছু নাগরিক আটকা পড়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর জন্য চেষ্টা চলছে।

আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে।

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশির আটকে পড়ার খবর জেনেছি। তাঁদের মধ্যে কাবুলে আছেন ১৮ জন। ওই ১৮ জনের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৭ প্রকৌশলী, ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ কর্মকর্তা, জার্মানির একটি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা, আফগান সুয়ারেজে কর্মরত দুজন ও কারাগার থেকে বেরিয়ে যাওয়া এক বাংলাদেশি রয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে রয়েছেন তাবলিগ জামাতের ছয়জন কর্মী এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুই বাংলাদেশি তালেবান ক্ষমতা দখলের পর কারাগার থেকে বেরিয়ে পড়েন। তবে তাঁদের সবশেষ অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে হুংকার দিলেন কেপ ভার্দে কোচ বুবিস্তা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence