আফগানিস্তানে কড়া পদক্ষেপ নিন, বাইডেনকে মালালা

১৭ আগস্ট ২০২১, ০১:৪০ PM
মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই © ফাইল ফটো

আফগানিস্তানের চলমান পরিস্থিতির বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী ও পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই।

একইসঙ্গে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে দেশটির নারী ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মালালা। তিনি নিজেও তালেবান জঙ্গিদের হামলার শিকার হয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মালালা বলেন, আফগানিস্তানে ‘অনেক কিছু করার আছে’ এবং বর্তমান পরিস্থিতিতে আফগান জনগণকে রক্ষায় অবশ্যই ‘কড়া পদক্ষেপ নিতে হবে’। এছাড়া এই বিষয়ে তিনি নিজেও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বলে জানান মালালা।

বিবিসি নিউজনাইট অনুষ্ঠানে পাকিস্তানের এই মানবাধিকার কর্মী বলেন, ‘আফগানিস্তানেএখন কার্যত মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এবং আমাদের সেখানে সহায়তা দেওয়া প্রয়োজন।’

২৩ বছর বয়সী মালালা ইউসুফজাই মানবাধিকার রক্ষায় কাজ করছেন। বিশেষ করে নারী অধিকার ও শিক্ষার কাজে অবদান রাখছেন তিনি। কারণ নারী শিক্ষা বিরোধী প্রচারণার বাইরে গিয়ে স্কুলে যাওয়ার অপরাধে ২০১২ সালে তালেবানের হামলার শিকার হয়েছিলেন তিনি। সেসময় তালেবান জঙ্গিরা তার মাথায় গুলি করেছিল। পরে অবশ্য চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।

নিউজনাইটে মালালা আরও বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সেখান নারী ও কিশোরী মেয়েদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’

মালালা বলেন, ‘আমি আফগানিস্তানের কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলেছি। নারী অধিকার রক্ষায় কাজ করা কর্মীর সঙ্গেও কথা বলেছি। (তালেবান শাসনের অধীনে) তাদের জীবন কেমন হবে, সেটা তারা আসলে নিশ্চিত নয়।’

এদিকে পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে একটি চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন মালালা ইউসুফজাই। চিঠিতে শরণার্থী শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে দাবিও করেন তিনি।

বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে হুংকার দিলেন কেপ ভার্দে কোচ বুবিস্তা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence