কাবুলে উড়ন্ত বিমানের চাকা থেকে খসে পড়ছে মানুষ

১৬ আগস্ট ২০২১, ০৫:১৮ PM
বিমানের চাকা থেকে ছুটে পড়ছে মানুষ

বিমানের চাকা থেকে ছুটে পড়ছে মানুষ © ছবি : সংগৃহীত

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরই কাবুল বিমানবন্দরে মরিয়া হয়ে বিমানে ওঠার চেষ্টা করছেন দেশটির অনেক মানুষ। তুমুল হুড়োহুড়ির একপর্যায়ে সেখানে গোলাগুলির ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। তবে এর মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে চলন্ত বিমান থেকে খসে পড়ে। তবে কেউ কেউ বলছেন, বিমানের চাকা ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশ থেকে পড়ে তাদের মৃত্যু হয়।  

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তালেবানরা কাবুলে পৌঁছানোর পর থেকে কাবুল বিমানবন্দরের দিকে দিগ্বিদিক ছুটছে মানুষ। সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিমানবন্দরের কর্মীরাও সেখান থেকে পালিয়ে গেছেন। সোমবার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। অন্তত পাঁচ জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে একটি বিমান থেকে তিন জনের খসে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি সামরিক পরিবহন বিমান। সেটিতে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন শত শত মানুষ। যে যেভাবে পারছেন বিমানে ওঠার চেষ্টা করছেন। এর মধ্যে বিমানটি ছেড়ে যায়। এ সময় বিমানের সাথে সাথে অনেককে দৌঁড়াতেও দেখা যায়। এভাবে চলার পর বিমানটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি থেকে অন্তত তিন জনকে মাটিতে পড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুল বিমানবন্দরে বিমান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। কে আগে উঠবেন, তা নিয়ে ধাক্কাধাক্কিতেও একাধিক মৃত্যু হয়েছে। বিমানের রেলিংয়ে ঝুলেই দেশ ছাড়ার চেষ্টা করছেন অনেকে। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর এখন লোকে লোকারণ্য। এখনও অসংখ্য মানুষ সেখানে বিমানের আশায় ছুটে বেড়াচ্ছেন। তবে বিদেশি নাগরিক ও কূটনীতিকরাই বিমানে উঠছেন বেশি। সাধারণ আফগানদের মধ্যে এ নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

কাবুল থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশ। যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে মার্কিন সেনারা আকাশে ফাঁকা গুলি ছুড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর কূটনীতিক ও কর্মীদের সরিয়ে নিতে কাবুল বিমানবন্দরের পুরো নিয়ন্ত্রণ নিয়েছেন মার্কিন সৈন্যরা। তারা এয়ার ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। এর মধ্যে সোমবার মার্কিন সেনাদের গুলি ও হতাহতের খবর পাওয়া গেল।

যুক্তরাষ্ট্রের ফ্লাইটগুলোতে দূতাবাস কর্মী ও অন্য আমেরিকানদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এতে করে অন্যদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব আফগান বিদেশিদের হয়ে কাজ করেছেন। এর ফলে সেখানে আরও বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর যারা রাজধানী থেকে থেকে পালাতে চাইছেন, তাদের সেখান থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টায় বিমানবন্দরের রানওয়েতে কাঁটাতারের বেড়াও দিয়েছে মার্কিন সৈন্যরা। বাণিজ্যিক বিমান চলাচল বেশিরভাগ স্থগিত রয়েছে।

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসেবে তালিকাভুক্তির নিবন্ধন …
  • ০৩ জুলাই ২০২৬
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence