সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইন পুশ

১২ আগস্ট ২০২১, ০৭:২৯ PM

© ফাইল ছবি

জার্মানিতে প্রায় সাড়ে ৮ হাজার মানুষকে টিকার বদলে স্যালাইনের পানি পুশ করার অভিযোগ উঠেছে। গত বসন্তে এ ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। এ নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

জানা গেছে, জার্মানের নর্থ সি কোস্ট এলাকায় প্রায় আট হাজার ৬০০ মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। রেড ক্রসের এক নার্স করোনা টিকার বদলে তাদের এই স্যালাইনের পানি পুশ করেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তখন সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ওই নার্সের থেকে টিকা নিয়েছিলেন। আর তারাই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছে।

ট্যাগ: করোনা
বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে হুংকার দিলেন কেপ ভার্দে কোচ বুবিস্তা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence