পরীমনির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক অধ্যাপক জামাল

১১ আগস্ট ২০২১, ১২:৪২ PM
 অধ্যাপক জামাল ও পরীমনি

অধ্যাপক জামাল ও পরীমনি © ফাইল ফটো

চিত্রনায়িকা পরীমনির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক ও মুখপাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন।

মঙ্গলবার এই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে অধ্যাপক জামাল উদ্দীন লিখেছেন, ‘চিত্রনায়িকা পরীমনিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীর অবিলম্বে মুক্তি দিন। স্ট্যান্ড ফর পরীমনি।’

আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘র‌্যাব কেন সৃষ্টি হয়েছিল? পরীমনির মত অবলা নারীকে ধরতে কি র‌্যাব লাগে? মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। যদি র‌্যাব এর কাজ এত নীচে হয়, তাহলে এই র‌্যাব আমাদের দরকার নেই।’

‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন নারী। পরীমনির মত একজন নারীকে ৪(৫ দিন পর্যন্ত রিমান্ডে নিয়ে তার পরিধেয় পোশাক পর্যন্ত পরিবর্তন করতে দেয়া হয়নি, এটা কি ধরনের বর্বরতা, অসভ্যতা? এটা দেশের সমগ্র নারী সমাজের জন্য চরম লজ্জ্বার। এসব বন্ধ করেন মাননীয় প্রধানমন্ত্রী।’

এদিকে পরীমণির মুক্তি দাবিতে অধ্যাপক জামাল সাংবাদিকদের বলেন, যাদের ধরা হয়েছে তারা নামিদামি তারকা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ আদালতে মামলা করবে। তারা কোর্টে যাবে, কথা বলবে। কিন্তু, তাদেরকে এভাবে রাত দিন এক করে ধরা, এটা কোন সভ্যতার মধ্যে পড়ে?

তিনি বলেন, দেশে হাজার হাজার তিন কোটি টাকা দামের গাড়ি আছে। তারা কিভাবে কিনছেন? তাদের আয়ের উৎস কী? তাদের ধরছেন না কেন?

প্রসঙ্গত, আলোচিত অভিনেত্রী পরীমনি গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে র‌্যারের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর প্রথমে চারদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। এই রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে আছেন তিনি।

বাড়ল রুপার দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বড় সুখবর পেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া সেই ৫ শিশুর মধ্যে মারা গেল ৪ জন
  • ০৩ জুলাই ২০২৬
লেবাননে ৩৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, নতুন শিক্ষাবর্ষে …
  • ০৩ জুলাই ২০২৬
একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে হুংকার দিলেন কেপ ভার্দে কোচ বুবিস্তা
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence