স্বাস্থ্যবিধি না মেনে র‌্যালি বের করে জরিমানা গুনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

১৩ জুন ২০২১, ১০:৩৩ AM
মোটরসাইকেল মিছিল

মোটরসাইকেল মিছিল © সংগৃহীত

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনে মোটরসাইকেল মিছিল বের করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। কয়েক হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিছিলে ছিলো না কোন ধরনের সামাজিক দূরত্ব। কারো মুখেই ছিল না মাস্ক। এজন্য প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গুনতে হয়েছে জরিমানা। একই কারণে তার ছেলে ও দেশটির এক মন্ত্রীকেও জরিমানার আওতায় আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এপি’র।

খবরে বলা হয়েছে, শনিবার দেশটির সাও পাওলো শহরে সরকারি আদেশ অমান্য করে বড় পরিসরে মোটরসাইকেল র‍্যালি বের করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। মিছিলে কমপক্ষে ১২ হাজার মোটরসাইকেল অংশ নেয়। এতে ছিলো না কোন ধরনের সামাজিক দূরত্ব। এমনকি কেউই মাস্ক পরেনি। অথচ যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক পরার প্রয়োজন জানিয়ে স্লোগান দেন বলসোনারোর সমর্থকরা।

নিয়ম ভঙ্গ করায় প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১শ’ ৮ ডলার জরিমানা করেছে প্রাদেশিক সরকার। জনসমাগমস্থলে মাস্ক ও সামাজিক দূরত্ব না মানায় এর আগেও সতর্ক করা হয় ব্রাজিলের প্রেসিডেন্টকে।

এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলছেন সাও পাওলোর গভর্নর জোওয়াও ডোরিয়া। প্রেসিডেন্টের উপযুক্ত শাস্তি হওয়া উচিত মনে করেন তিনি। জোওয়াও ব্রাজিলের রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বেশ জনপ্রিয়।

তবে বিষয়ে প্রেসিডেন্ট জইর বলসোনারোর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গবেষণায় ৫৯ পাবলিক বিশ্ববিদ্যালয়কে কীভাবে বরাদ্দ দেবে, নতুন …
  • ০৩ জুলাই ২০২৬
পানিতে ডুবিয়ে মাকে হত্যা, ছেলে বললেন— ‘শৈশবের বঞ্চনা ও দীর্…
  • ০৩ জুলাই ২০২৬
৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন …
  • ০৩ জুলাই ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence