'হাড় কাঁপানো শীতে হাসি ফুটুক সবার মুখে' এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগরীর অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড কানেকশন'র সদস্যরা।
গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কার্যক্রমটি শুরু হয়। শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ফার্মগেটস্থ কারওয়ান বাজার এলাকায় ভাসমান লোকজনের হাতে কম্বল ও জ্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় কারওয়ান বাজার ও আশেপাশের এলাকার ১০০ মানুষের মাঝে শীতের কাপড় দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণের পুরো কার্যক্রমটি পরিচালনা করেন ব্লাড কানেকশন'র স্বেচ্ছাসেবকরা।
এ সময় ব্লাড কানেকশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কামরুল হাসান, সিইও আ. ন. ম. আবরার, অর্থ সম্পাদক জাবেদ হোসাইনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
'ব্লাড কানেকশন' স্বেচ্ছায় রক্তাদাতাদের একটি অনলাইন প্ল্যাটফর্ম। সারাদেশে সংগঠনটির এক লাখেরও বেশি সদস্য রয়েছেন, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে তাঁরা দৈনিক ৫০-৬০ ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদেরকে দেন।
প্রতি বছরের মতো এবারও 'ব্লাড কানেকশন' পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।