ফের কথা পাল্টালেন ট্রাম্প, আবারও নিজেকে জয়ী ঘোষণা

১৭ নভেম্বর ২০২০, ০৮:৫৮ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও তা কোনোভাবেই মেনে নিতে নারাজ ট্রাম্প।গত রবিবার একটু বাঁকা করে হলেও ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন যে বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই নিজের সে কথা অনেকটা পাল্টে দিয়েছেন তিনি। 

সোমবার(১৬ নভেম্বর) আবারও নিজের অবস্থান পাল্টে এক টুইপার বার্তায় নিজের জয় ঘোষণা করেছেন তিনি। 

ট্রাম্প টুইটারে লিখলেন, ‘আমি এই নির্বাচনে জিতেছি।’ যদিও এর আগে রবিবার এক টুইটে ট্রাম্প বলেন, তিনি (বাইডেন) জিতেছেন কারচুপির নির্বাচনে। আমি কিছুই মেনে নিইনি! আমাদের আরও বহুদূর যেতে হবে। এটা ছিল জালিয়াতিপূর্ণ নির্বাচন। উল্লেখ্য, ভোটের দিন থেকেই একাধিকবার তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন।

তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মার্কিন গণমাধ্যমে কোনো প্রশ্ন ওঠেনি। কোনো পক্ষের কিংবা নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকরাও কোনো প্রশ্ন তোলেননি। কিন্তু ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, নির্বাচনে কারচুপি-জারিয়াতি হয়েছে।

নিজের এই দাবির পক্ষে তিনি কোনো প্রশান উত্থাপন করতে পারেননি। নির্বাচন নিয়ে আদালতেও গিয়েছিলেন ট্রাম্প। তবে তার অভিযোগ খারিজ হয়ে গেছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬