ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৩৪

১৬ নভেম্বর ২০২০, ১০:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছেন বন্দুকধারীরা। বেনিশানজুল-গুমুজ অঞ্চলে গতকাল শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংগঠন ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এক বিবৃতিতে কমিশনের প্রধান ড্যানিয়েল বেকেলে বলেন, সর্বশেষ এ হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ নিষ্ঠুরতার সর্বশেষ সংযোজন, যা আমরা সবাই মিলে বহন করছি।

তিনি বেনিশানগুল-গুমুজ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক ও কেন্দ্রীয় কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান।

ইথিওপিয়ার উত্তরের তিগ্রাই রাজ্যে গত ১২ দিন ধরে স্থানীয় বিদ্রোহী বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে ওই অঞ্চলের ১৪ হাজার ৫০০ বাসিন্দা পালিয়ে প্রতিবেশী সুদানে আশ্রয় নিয়েছে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিল ইরান 
  • ১৯ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর
  • ১৯ এপ্রিল ২০২৬
‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে এসএসসি পরীক্ষার্থীরা’
  • ১৯ এপ্রিল ২০২৬
সাজেদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন আগামীকাল পর্যন্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী ও জাইমাকে বাফুফেতে আমন্ত্রণ অধিনায়ক আফঈদার
  • ১৯ এপ্রিল ২০২৬