ট্রাম্প বললেন— বাইডেন জিতেছে, তবে...

১৫ নভেম্বর ২০২০, ১১:৫১ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

অবশেষে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বিজয়ী হয়েছেন। তবে ট্রাম্প এখনও দাবি করছেন নির্বাচনে কারচুপি হয়েছিল। ডেইলি এক্সপ্রেস এবং জেরুজালেম পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

কিছুক্ষণ আগে করা এক টুইটে ট্রাম্প লিখেছেন, তিনি হার মানেননি। মানছেনও না। তার মন্তব্য, “ভুয়ো সংবাদমাধ্যমের চোখে বাইডেন জয়ী। হার-জিত নিয়ে কোনও কিছুই স্বীকার করিনি। এখনও দীর্ঘ লড়াই বাকি। এই নির্বাচনে রিগিং হয়েছে।” এর পরই জোরের সঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরাই এই নির্বাচন জিতব।’

বাইডেন ‘জয়ী’— রবিবার জনসমক্ষে প্রথম বার স্বীকার করেছিলেন ট্রাম্প। শুধু তাই নয়, এই নির্বাচনে তাঁর ভোট রিগিংয়ের যে অভিযোগ উঠেছিল, তাও ভিত্তিহীন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের টুইট করে তিনি জানিয়ে দিলেন, এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি তিনি। এর পরই তাঁর হুঁশিয়ারি, যে আইনি লড়াইয়ে নেমেছেন, তার শেষ দেখে তবেই ক্ষান্ত হবেন তিনি।

এরপর আরেক টুইটে তিনি লেখেন, "সত্যিই তারা ভোট চুরির চেষ্টা করছিল। তারা ধরা না পড়ে ব্যাপক সফল হয়েছিল। মেইল-ইন নির্বাচন এক নিষ্ঠুর রসিকতার নাম!"

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬