অন্ধ্রপ্রদেশে খুলছে স্কুল ২ নভেম্বর, ক্লাস হবে নতুন নিয়মে

২১ অক্টোবর ২০২০, ১১:৩৫ AM
ভারতের অন্ধ্রপ্রদেশে খুলছে স্কুল ২ নভেম্বর

ভারতের অন্ধ্রপ্রদেশে খুলছে স্কুল ২ নভেম্বর © এইসময়

করোনার কালবেলায় সংক্রমণ রোধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। দেশটির কোনও কোনও রাজ্যে নিজস্ব নিয়ম করে শিক্ষক-শিক্ষিকাদের হাজিরার কথা ঘোষণা হলেও, কোনও স্কুল এখনও খোলেনি। অনলাইনেই ক্লাস করানো হচ্ছে। এ পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশে খুলতে চলেছে স্কুল। সব শ্রেণির শিক্ষার্থীদের। আগামী ২ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুল খুলে যাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) একটি ভিডিও কনফারেন্সে একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। তিনি জানান, বিজোড় সংখ্যার ক্লাসের একদিন স্কুল হবে, জোড় সংখ্যার ক্লাসের আরেকদিন স্কুল হবে। অর্থাৎ, ক্লাস ফাইভের পড়ুয়া যেদিন স্কুলে যাবে, সেদিন ক্লাস সিক্সের পড়ুয়া যাবে না। সিক্স, এইট, টেনের পড়ুয়ারা পরদিন ক্লাস করবে। এর ফলে প্রতি শিক্ষার্থীই একদিন স্কুল যাবে, পরদিন বাড়িতে থাকবে।

৭৫০ জনের বেশি শিক্ষার্থী রয়েছে এমন স্কুলগুলোকে সপ্তাহে তিন দিন স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করারও কথা ঘোষণা করা হয়েছে। তবে প্রতিটি স্কুলের শিফট হবে সকালের।

ভারতীয় গণমাধ্যম এইসময় এক প্রতিবেদনে জানিয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নভেম্বর থেকেই এই কাজ শুরু হয়ে যাবে। এক মাস পর ফের সিদ্ধান্ত নেওয়া হবে যে, ডিসেম্বরেও স্কুল খোলা থাকবে কিনা। তবে যে শিক্ষার্থীরা করোনার কারণে স্কুলে যেতে চাইছেন না, তারা অনলাইনে ক্লাস করতে পারবে। মার্চ মাস থেকেই দেশের সব রাজ্যে স্কুল বন্ধ। কেন্দ্রের প্রথম ধাপের লকডাউন ঘোষণার পর থেকেই দেশজুড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যদিও করোনার বিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে মেনে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আনলক ৫-এই অনুমতি দেওয়া হয়েছে। আনলক ৫-এর কেন্দ্রীয় ঘোষণার পর অভিভাবকদের লিখিত নিয়ে পঞ্জাব ও উত্তরপ্রদেশের বেশ কিছু সরকারি স্কুল খোলা হয়েছে। যদিও আসতেই হবে শিক্ষার্থীদের এমন বাধ্যবাধকতা রাখা হয়নি।

আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। এমনকী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেও জায়গা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence