করোনামুক্ত তাহসান

১৮ অক্টোবর ২০২০, ০৯:২৭ AM
তাহসান

তাহসান © সংগৃহীত

করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। শনিবার সন্ধ্যায় সোশ্যাল সাইটে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ অক্টোবর তাহসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

শেয়ার করা পোস্টে তাহসান লিখেছেন- “একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। এজন্য প্রশান্তির হাসি। আর এই পেইজে আজ হঠাৎ দেখছি ৮০ লক্ষ মানুষ, এতো মানুষের ভালোবাসা পাবার যোগ্য আমি কিনা জানি না। কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।”

উল্লেখ্য, তাহসান ও তানজিন তিশাকে নিয়ে 'মানিমেশিন' ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সেট থেকে শুরুতে তিশা ও পরে তাহসানের কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, এরপর তাদের পরিচালক রাজও কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

ট্যাগ: বিনোদন
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬