নির্বাচনে হেরে গেলে ২০ দিনের মধ্যে আমেরিকা কবজা করবে চীন: ট্রাম্প

১৬ অক্টোবর ২০২০, ১০:২০ AM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটিতে আসন্ন আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে পরবর্তী ২০ দিনের মধ্যে চীনা শক্তি আমেরিকাকে কবজা করবে। এ সময় তিনি আরও বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, “বিশ্বজুড়ে চীন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর প্রতিউত্তর করতে পারে। আমি নির্বাচিত না হলে চীন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কবজা করে নেবে।”

তিনি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন এসে যাবে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্যে হোয়াইট হাউজ থেকে ট্রাম্প বলেন, “আমেরিকাবাসীর কাছে দু’টি পথ রয়েছে, একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে দেশে। আর অন্যটি উগ্র বামপন্থী মতামত, যার জেরে বিশাল দারিদ্র্য ও মন্দার পথে যাবে দেশ ও নাগরিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন।

 

সূত্র: নিউজ১৮

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: আইডিএফ
  • ১১ মার্চ ২০২৬
তেলের দাম নাটকীয়ভাবে কমে ব্যারেল প্রতি ৮২ ডলারে দাঁড়াল
  • ১১ মার্চ ২০২৬
'আমরা আপনাদের মিত্র, সবচেয়ে ভালো বন্ধু'— ইরানি জনগণকে নেতান…
  • ১১ মার্চ ২০২৬
ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ৩ মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে চাপা দিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • ১১ মার্চ ২০২৬
শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
  • ১১ মার্চ ২০২৬
close