শুক্রবার থেকে সিনেমা হল খোলা

১৪ অক্টোবর ২০২০, ০৭:২৫ PM
মণিহার সিনেমা হল

মণিহার সিনেমা হল © ফাইল ফটো

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলগুলো খুলবে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার বিকেলে হল মালিক ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের হল খুলে দেয়ার কথা বলেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী আজ এই চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “কভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসনসংখ্যা কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলসমূহের চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।”

এদিকে বিভিন্ন সূত্র বলছে, হল চালুর দিনই হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তি পাবে। প্রায় সাত মাস হল বন্ধ থাকার পর হিরো আলমের মতো বিতর্কিত ব্যক্তিত্বের সিনেমা দিয়ে হল চালু হলে সেটা ইন্ডাস্ট্রির জন্য আরেক সংকট বলে মনে করছেন অনেকে। তাদের মতে, সিনেমার সংকটে সাহস নিয়ে বড় বাজেটের সিনেমাগুলোকেই এগিয়ে আসতে হবে দর্শক হলে ফেরাতে।সেক্ষেত্রে তারা দেশের জনপ্রিয় সিনেমাগুলোকেও পুনরায় মুক্তি দেয়ার পরামর্শ দেন।

ট্যাগ: বিনোদন
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close