ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, চটেছেন ইরফান পাঠান

১০ অক্টোবর ২০২০, ০১:০৪ PM
মহেন্দ্র সিংহ ধোনি ও ইরফান পাঠান

মহেন্দ্র সিংহ ধোনি ও ইরফান পাঠান © ইন্টারনেট

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ায় প্রতিবাদে মুখ খুললেন ইরফান পাঠান। টুইটে তিনি সাফ লিখেছেন, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার কারও নেই।

দেশটির জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান সাফ লিখেছেন, ‘সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়। কখনও কখনও তা কাজে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার এসে যায়’।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরফান এই মন্তব্যের মাধ্যমে আঘাত করতে চেয়েছেন তাদেরকে, যাঁরা ধোনির খারাপ ফর্মের জন্য জঘন্য হুমকি দিয়েছেন তাঁর পাঁচ বছরের মেয়েকে।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পর ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পোস্টে এই হুমকি দেওয়া হয়েছে। জিভার ‘অপরাধ’, তাঁর বাবা আগের মতো ম্যাচ জেতাতে পারছেন না। ইরফান যদিও পরিষ্কার করে দিয়েছেন যে, ক্রিকেটাররা সবাই নিজেদের সেরাটা মেলে ধরতেই চান। তবে কখনও কখনও প্রত্যাশিত পারফরম্যান্স আসে না। কিন্তু, তার জন্য শিশুদের হুমকি দেওয়ার অধিকার জন্মায় না।

এক ব্যক্তি টুইট করেছেন, ‘ভারত ভুল পথে এগোচ্ছে। চারদিকে শুধু নেতিবাচক খবর’। এই মন্তব্য ভাল ভাবে নেননি ইরফান। তিনি পাল্টা টুইট করেন, ‘ভারত নয়, মানুষ’। অর্থাৎ, কিছু মানুষের মানসিকতাকে এক হাত নিয়েছেন তিনি।

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬