৯ শ্রেণির ভারতীয় ভিসা পুনরায় চালু

১০ অক্টোবর ২০২০, ১০:০৬ AM
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর এবার মেডিকেলসহ ৯ শ্রেণির অনলাইন ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার(৯ অক্টোবর) হাইকমিশনের এক বিবৃতিতে অনলাইনে এ আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা জানানো হয়।

বিবৃতি সূত্রে জানা যায়, মেডিকেল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ভিসা প্রত্যাশীরা। ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া 'শিগগির' শুরু হবে বলে জানিয়েছে হাইকমিশন।

এর আগে করোনা মহামারির কারণে গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের ঢোকা বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায়।

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬