ইসলামের টানে অভিনয় ছেড়ে দিলেন বলিউড যে তারকা

০৯ অক্টোবর ২০২০, ০২:২৬ PM
বলিউড অভিনেত্রী সানা খান

বলিউড অভিনেত্রী সানা খান

বলিউড ও রিয়্যালিটি শো-এর জনপ্রিয় অভিনেত্রী সানা খান অভিনয় ও বিনোদন থেকে স্থায়ীভাবে বিদায় জানালেন। ইসলাম ধর্মকে অনুসরণ করতে ও ধর্মের জন্য কাজ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের ভেরিফাইড একাউন্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে একটা ছবিও শেয়ার করেছেন তার একাউন্টে।

সানার প্রশ্ন, পৃথিবীতে মানুষের আসা মানেই কি অর্থ ও খ্যাতির পিছনে দৌড়ানো? সানা তার ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বিনোদন জগতে আমি বহু বছর ধরে ছিলাম। এই সময়ে আমি ঈশ্বরের কৃপায় বহু খ্যাতি, অর্থ ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

কিন্তু কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছি, পৃথিবীতে মানুষের আসা কি অর্থ ও খ্যাতির পিছনে দৌড়ানোর জন্য? দরিদ্র ও অসহায়দের জন্য কাজ করা কি কর্তব্য নয়? একজনের কি ভাবা উচিত নয় যে তিনি যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে জানতে চাই মৃত্যুর পরে আমার কি হবে?

সানা বলছেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে যাই। বুঝতে পারি, এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবনযাপন করেন তাহলেই ভালো। সবসময় অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না। বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত।

তিনি আরও বলেন, তাই আজ ঘোষণা করছি যে, আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন।

আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনও আলোচনা না করেন। ধন্যবাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সানার এই পোস্ট শেয়ার করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close