মেসির গোলে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করল আর্জেন্টিনা

০৯ অক্টোবর ২০২০, ০৯:৪৫ AM
গোলের পর মেসি

গোলের পর মেসি © ফাইল ফটো

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার শুরুটা হলো জয় দিয়ে। আর সেই জয়টা এসেছে তারকা ফুটবলার লিওনেল মেসি এক মাত্র গোলে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরকে গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।

রাশিয়া বিশ্বকাপের বাছাইয়েও আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছিলো ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেও প্রতিপক্ষে সেই ইকুয়েডর। তাই সতর্ক ছিলো স্ক্যালোনির শীষ্যরা।

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক মঞ্চে নামা আর্জেন্টিনার হয়ে প্রথম গোলের সৌরভ ছড়ান লিওনেল মেসি। ম্যাচের ১১ মিনিটে মিডফিল্ডার ওকাম্পোসকে পেনাল্টি এরিয়ায় ফাউল করে বসেন ইকুয়েডর ডিফেন্ডার এস্তুপিনান।

পেনাল্টির সিদ্ধান্তটা লুফে নিয়ে আলবিসেলেস্তদের ১-০ তে লিড উপহার দেন মেসি। ম্যাচে ফিরতে এরপর চেষ্টা করেও কোন সুবিধা করতে পারেনি ইকুয়েডর। শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। ১-০ গোলের জয় দিয়ে বাছাইপর্ব শুরু করে আর্জেন্টিনা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬