নিখোঁজের দুই বছর পর বাংলাদেশি শিক্ষার্থীর মাথার খুলি উদ্ধার

০৭ অক্টোবর ২০২০, ০৯:০২ AM
ইতালিতে নিখোঁজের দুই বছর পর বাংলাদেশি শিক্ষার্থীর মাথার খুলি উদ্ধার করা হয়েছে

ইতালিতে নিখোঁজের দুই বছর পর বাংলাদেশি শিক্ষার্থীর মাথার খুলি উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

ইতালিতে নিখোঁজ হওয়ার দুই বছর পর সেখানকার একটি জঙ্গল থেকে থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীর মাথার খুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দেশটির  উওরাঞ্চলীয় ব্রেশা প্রভিন্সের পাহাড়ি জঙ্গল থেকে কাজী জান্নাতুল ইউশরা নামে ওই শিক্ষার্থীর মাথার খুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, বাংলাদেশি দম্পতি লিটন-সোনিয়ার ১২ বছরের মেয়ে ইউশরা ২০১৮ সালের ১৯ জুলাই শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হয়। তার বাবা কাজী মোহাম্মদ লিটন ১৯৯৫ সাল থেকে সেখানকার অধিবাসী। মানসিক প্রতিবন্ধীর লক্ষণ থাকায় ইউশরাকে বিশেষ স্কুলে পরিচর্যার ব্যবস্থা করা হয়েছিল।

দুই বছর আগের ইউশরা ও তার সঙ্গীদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় ওই পাহাড়ি বনে। তখন ট্যুর অপারেটরের অসতর্কতায় হারিয়ে যায় সে। নিখোঁজের পর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরিসহ বিশ্বের সেরা প্রযুক্তি ব্যবহার করে সাত মাস ধরে অভিযান পরিচালনা করেও তাকে পাওয়া যায়নি।

একপর্যায়ে বন্ধ হয়ে যায় উদ্ধার অভিযান। লাশের সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ইউশরার সম্ভাব্য নিহত হওয়ার কথা জানায়। তবে ইউশরার পরিণতি নিয়ে সব জল্পনার অবসান ঘটে ২৭ মাসের মাথায়। ব্রেশা প্রভিন্সের সেরলে এলাকার বনাঞ্চলে একজন শিকারী গত রবিবার একটি মাথার খুলি দেখতে পায়।

খবর পেয়ে প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিনিয়েরি’ দ্রুত সেখানে যায়। দুই বছর আগে সেখানে উদ্ধার অভিযান পরিচালনাকারীরা খুলি দেখেই নিশ্চিত হয় সেটি ইউশরার। তবে অফিশিয়ালি নিশ্চিত হতে ওই খুলির ডিএনএ টেস্ট করা হবে।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬