হাসি ফুটল রিকশাচালক ফজলুরের মুখে

০৭ অক্টোবর ২০২০, ১২:০৮ AM
ফজলুর রহমান এখন হাসছেন

ফজলুর রহমান এখন হাসছেন

ফজলুর রহমান। পেশায় রিকশাচালক। সোমবার রাজধানীর জিগাতলায় রিকশা উচ্ছেদ অভিযানে তার রিকশাটিও তুলে নেওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন ফজলুর। সামাজিক যোগাযোগমাধ্যম তো বটেই, জাতীয় গণমাধ্যমেও তার কান্নার বিষয়টি সাড়া ফেলে। ব্যাথিত হন অনেকেই।

কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হতে না হতেই সুখবর পেলেন ফজলুর। তাকে নতুন একটা রিকশা উপহার দিচ্ছেন আহসান ভুঁইয়া নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে ভিডিও’র পাশাপাশি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমরা চাইলেই বদলে দিতে পারি। নতুন রিক্সা অর্ডার দিয়ে বাসায় যাচ্ছি। পরশু ডেলিভারি।’

এদিকে সাড়ে ১১টায় আহসানের ওই ঘোষণার পরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়। ঘন্টা যেতে না যেতেই তার স্ট্যাটাসটিতে লাইক পড়েছে ২৩ হাজার। শেয়ার করেছেন ১১ হাজার ফেসবুকার।

জান্নাত হাসান নামে একজন লিখেছেন, ‘উনার কান্নার ভিডিওটা যতবার চোখের সামনে পড়েছে সহ্য হচ্ছিলো না। হাসিমুখ দেখে সত্যিই ভালো লাগছে। একজনের মুখে হাসি ফোটানোটাই অনেক অনেক কিছু। উনার মত আরো অনেক রিক্সাচালকদের রিক্সাগুলো উচ্ছেদ করেছে। একজন দুজন করে এভাবে সাহায্য করলে হয়তো তারাও বাচঁবে। ভালো থাকুক সবাই।

জাকির শিকদারের বক্তব্য, মাশাল্লাহ ভাই আপনি মহৎ কাজ করেছেন। এখানে শুধু একটি মানুষের কর্মব্যবস্থা করেন নাই বরংচো তার সাথে তার পরিবারের সবাইকে বাঁচালেন। মন থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

রিকশা উপহারদানকালে ভিডিও

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬