নারী ও শিশুদের প্রতি এমন জঘন্য অন্যায়ের পর চুপ থাকতে পারিনা: সাকিব

০৬ অক্টোবর ২০২০, ০২:৪৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

সম্প্রতি দেশে নারী নির্যাতন ও যৌন হয়রানিমূলক তুলণনামূলকব ভাবে বেড়ে গেছে। প্রতিদিনই সংবাদমাধ্যম খুললেই এখন চোখে পড়ে এমন সব খবর। প্রতিদিন নতুন করে ঘটছে ধর্ষণ, নিপীড়নসহ ঘৃণ্য সব ঘটনা। ঘরে কিংবা বাইরে, কোথাও যেন নিরাপত্তা নেই দেশের নারীসমাজের। ঠিক এমন মুহূর্তে নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

বর্তমানের এই পরিস্থিতিতে নারীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য লড়াই করে যাওয়ার কথা বলেছেন। সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। সাকিবও দাঁড়ালেন আন্দোলনকারীদের পাশে।

সাকিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি। আর ফুটফুটে দুটি কন্যার বাবা। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।

তিনি লিখেছেন, একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।

আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence