ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস

০৬ অক্টোবর ২০২০, ০৯:২১ AM
যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্র দূতাবাস © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে বন্ধের পরে এবার বিনা সাক্ষাৎকারে পর্যটন, ব্যবসা এবং মেডিক্যাল ভিসার আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যাদের বি১/বি২ ভিসার মেয়াদ ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারা ভিসা নবায়ন করার জন্য ৪ অক্টোবর থেকে আবেদন করতে পারছেন।

গতকাল সোমবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার চিফ উইলিয়ম ডোয়ারস। এতে দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডোয়ার্স, উপপ্রধান কেলি আইরেসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কনস্যুলার প্রধান উইলিয়াম ডোয়ার্স বলেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস এ সপ্তাহের শুরু থেকেই (৪ অক্টোবর) থেকে বি১ ও বি২ ক্যাটাগরির পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসা আবেদন নেয়া শুরু করেছে। সেই সঙ্গে আগে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ শ্রেণীভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ করতে শুরু করেছে।

এছাড়া যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের উদ্দেশে তিনি বলেন, করোনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনার জন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করবেন।

এ সময় তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত এফ১ (শিক্ষার্থী) এবং এফ২ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান)-সহ অন্য কোনো ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণীভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণ করছি না। তবে আমরা বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা সেবা দেয়া অব্যাহত রেখেছি। ভিসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইটে দেখার পরামর্শ দূতাবাসের।

দূতাবাসের কনস্যুলার প্রধান বলেন, করোনার কারণে সাক্ষাত্কার ছাড়াই নন-ইমিগ্র্যান্ট ভিসার নবায়নের আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে ২৪ মাসের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার শর্ত রয়েছে। এছাড়া খুব শিগগির ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এমন প্রার্থীও ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সুবিধাটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। বিনা সাক্ষাৎকারে বি১/বি২, সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ, শ্রেণীর ভিসা নবায়নের জন্য আপনি আবেদন করতে পারবে।

যোগ্য আবেদনকারীদের ওয়েবসাইটে তাদের ব্যক্তিগত তথ্যাদি অনলাইনে হালনাগাদ করতে হবে। এরপর তারা সংশ্লিষ্ট ভিসা ফি প্রদান করে নিজেদের আবেদনপত্র দূতাবাস কর্তৃক নির্ধারিত কেন্দ্রে জমা দেবেন।

সাক্ষাৎকার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দূতাবাস আবেদন পাওয়ার পর কনস্যুলার অফিসার পর্যালোচনা করে নির্ধারণ করবেন যে আবেদনকারীর ব্যক্তিগত সাক্ষাত্কারের প্রয়োজন আছে কি নেই। যাদের সাক্ষাত্কারের প্রয়োজন হবে তারা নিয়মিত ভিসা কার্যক্রম চালু হলে সাক্ষাত্কারের জন্য সময় নিতে পারবেন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিত ভিসা কার্যক্রম শুরু না করা পর্যন্ত ভিসা আবেদনের জন্য প্রদত্ত ফি (এমআরভি) বৈধ থাকবে এবং এটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাত্কারের অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যবহার করা যাবে।

শিক্ষার্থী ভিসা আবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুধু সেসব শিক্ষার্থীর সাক্ষাত্কার ছাড়া ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব। যারা একই শিক্ষাপ্রতিষ্ঠানে আগেকার বিষয় নিয়েই লেখাপড়া চালিয়ে যেতে ইচ্ছুক। এছাড়াও আমরা এফ২ ভিসা স্ট্যাটাসে থাকা শিক্ষার্থীদের স্বামী/স্ত্রীএবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য ভিসা নবায়নের আবেদন গ্রহণ করব।

১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬