চিকিৎসা দিয়ে নোবেলের ঘোষণা শুরু হচ্ছে আজ

০৫ অক্টোবর ২০২০, ১১:৫৫ AM
নোবেলের ছবি

নোবেলের ছবি

চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছরের নোবেল পুরস্কার শুরু হচ্ছে আজ সোমবার থেকে। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় সাড়ে ৩টায় এক অনুষ্ঠানে চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। 

সুইডেন ও নরওয়েজিয়ান নোবেল কমিটির দেওয়া বিষয়ভিত্তিক এই পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হচ্ছে এক শ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এই পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা তিনি বলে যাননি। ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন এক ঘোষণায় জানান, চলতি বছর থেকে নোবেল পুরস্কারের প্রাইজমানির পরিমাণ এক মিলিয়ন সুইডিশ ক্রোনার বাড়ানো হয়েছে। এই ঘোষণার ফলে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনারে ফিরে এলো।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক প্রদানের কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে এ বছর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ বছর স্টকহোমের কনসার্ট হলে আসবেন না কোনো নোবেলজয়ী। সুইডেনের রাজা কার্ল গুস্তভ কারো গলায় পরাবেন না নোবেল পুরস্কারের সোনালি পদক।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞান, ৭ অক্টোবর রসায়ন, ৮ অক্টোবর সাহিত্য, ৯ অক্টোবর শান্তি এবং ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা হবে। এ ছাড়া দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি থেকে সাহিত্য এবং নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিংবা বিজয়ীদের নাম ঘোষণা করবে।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬