‘মারাত্মক শ্বাসকষ্টে’ ভুগছিলেন ডোনাল্ড ট্রাম্প

০৪ অক্টোবর ২০২০, ০২:৩৫ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প © ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মারাত্মক শ্বাসকষ্টে’ ভুগছিলেন বলে দাবি করেছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করার সময় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে এসব প্রতিবেদনে জানানো হয়।

শুক্রবার একটি সূত্র মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’কে জানায়, ট্রাম্পের শ্বাসকষ্ট ‘মারাত্মক’ আকার ধারণ করেছে এবং তিনি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন। ওই সূত্র আরো দাবি করে, স্ত্রী মেলানিয়ার চেয়ে ট্রাম্পের অবস্থা বেশি খারাপ।

করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ট্রাম্প শুক্রবার হেলিকপ্টারে করে ওয়াশিংটনের কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হন। তাকে আরো বেশ কয়েকদিন সেখান থাকতে হবে বলে পার্স টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যখন হাসপাতালে নেয়া হচ্ছিল, তখন তিনি জানতে চেয়েছিলেন যে, তিনি মারা যাচ্ছেন কিনা। ট্রাম্প বলেছিলেন, ‘আমি কি স্ট্যান ছেরা’র মতো চলে যাচ্ছি?’

স্ট্যান ছেরা যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ডেভেলপার ও ক্রাউন একুইজিশনস’র প্রতিষ্ঠাতা। তিনি ট্রাম্পের বন্ধু ও সমর্থক ছিলেন। নিউইয়র্ক সিটিতে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, অতিরিক্ত সতর্কতা ছাড়াই ট্রাম্পকে ওয়াল্টার রিড হাসাপাতালে নেয়া হয়েছে। তাকে দুর্বল দেখাচ্ছে। তবে তবে তার মনোবল চাঙ্গা রয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি জনিয়েছেন, ‘ডাক্তার ও চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ওয়াল্টার রিড হাসপাতাল থেকে ট্রাম্প আগামী কয়েকদিন প্রেসিডেন্টের দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করবেন।’

তবে হাসপাতালে যাওয়ার আগে ট্রাম্প জানিয়েছিলেন, ‘তিনি বেশ ভালো বোধ করছেন এবং তেমন কোনো সমস্যা নেই। মেলানিয়াও ভালো আছেন।’

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
  • ২২ মার্চ ২০২৬
সনাতনী শিক্ষাব্যবস্থা দিয়ে দেশে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছ…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই রুশ মডেল মনিকা কবির
  • ২২ মার্চ ২০২৬
সামাজিক উন্নয়নের অঙ্গিকার নিয়ে নতুন সংগঠন ‘TEAM’-এর যাত্রা
  • ২২ মার্চ ২০২৬
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ, ব্যবস্থা…
  • ২২ মার্চ ২০২৬
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence