স্কুল ছুটি থাকায় খালি পড়ে আছে বেঞ্চ © ফাইল ফটো
করোনাভাইরাস মহামারীর কারণে ভারতের দিল্লি প্রদেশের সকল স্কুল ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রদেশটির উপ-মূখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। রবিবার (৪ অক্টোবর) এ ঘোষণা দেন তিনি।
এর আগে দিল্লি প্রশাসন ৫ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এবং অনলাইন ক্লাস চালু রাখার বিষয়ে মত দিয়েছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারী বিষয়টি বিবেচনা করে পরে সে আদেশ বাতিল করে আবার ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা দেয়।
উপ-মূখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে কেন্দ্রিয় সরকার বলেছিলো আগামী ১৫ অক্টোবরের পর স্বল্পপরিসরে স্কুল খোলার রাখার বিষয়ে।
তিনি জানান, স্কুল-কলেজ খুললেও করোনা সংক্রমণ এড়াতে চূড়ান্ত সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হবে। সংক্রমণ এড়াতে স্কুলের শিক্ষকদের মাস্ক এবং গ্লাভস পরা বাধ্যতামূলক করা হবে। প্রতিটা স্কুলে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজার রাখার কথাও বলেন তিনি।
উল্লেখ্য, ভারতে লকডাউন কিছুটা শিথিল করার পর ধীরে ধীরে বিধিনিষেধ মেনে রেস্তরাঁ, সিনেমা হল বা ধর্মীয় স্থানগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কবে স্কুল-কলেজ খোলা হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিনা দেয়নি দেশটির সরকার।