হত্যা নাকি আত্মহত্যা, অবশেষে ফরেনসিক রিপোর্ট

০৩ অক্টোবর ২০২০, ০৯:১৮ PM
সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত © ফাইল ফটো

জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সুশান্তের মৃত্যুর ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সরকারি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) মেডিকেল বোর্ড। রিপোর্টে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।

এআইআইএমএসের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত বলেন, ছয় সদস্যের এই মেডিকেল বোর্ড ৩৪ বছর বয়সী সুশান্তের মৃত্যুর তদন্তকারী কেন্দ্রীয় তদন্ত বোর্ডের কাছে ‘বিষক্রিয়া এবং শ্বাসরোধ’ এর দাবি খারিজ করে দিয়েছে।

ফরেনসিক মেডিকেল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকা গুপ্ত সাংবাদিকদের জানান, ‘এটি আত্মহত্যাজনিত মৃত্যুর ঘটনা। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে জমা দিয়েছি। গলায় ফাঁস ছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ছাড়াও, সুশান্তের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্নও ছিল না।’

প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬