আমি সুস্থ বোধ করছি ভিডিওবার্তায় — ট্রাম্প

০৩ অক্টোবর ২০২০, ০২:৪১ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভিডিওবার্তায় এবার তার শারীরিক অবস্থা জানান। সেই ভিডিওবার্তায় তিনি বলেন, আমি খুবই ভালো বোধ করছি। করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার তিনি প্রথমবারে মতো কোনো বার্তা দিলেন।

এসময় ট্রাম্প বলেন, ব্যাপক সমর্থন দেয়ায় সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই।

টুইটারে পোস্ট করা সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি বললেন, আমি ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি, আমি সুস্থ বোধ করছি। কিন্তু সবকিছু ভালোভাবে চলছে, আমরা এমনটাই নিশ্চিত হতে যাচ্ছি। মেলানিয়াও সুস্থ বোধ করছেন বলে জানান যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

একইভাবে তার মেয়ে ইভানকা ও ছেলে এরিক তাদের দ্রুত সুস্থতা কামনা করে টুইটারে এক পোস্ট দিয়েছেন।

এদিকে হোয়াইট হাউস বলছে, করোনা সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা।

 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬