হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প

০৩ অক্টোবর ২০২০, ০৮:০১ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই তাকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়। ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হচ্ছে।

প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। গত বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু ‘হাল্কা উপসর্গ’ দেখা দেয়। কিন্তু বুধবার রাতে ৭৪-বছর বয়স্ক ট্রাম্প জানান যে, তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিনে গিয়েছেন।

বিবিসি বাংলা জানিয়েছে, হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি ‘ক্লান্ত কিন্তু ভাল মেজাজে’ ছিলেন। ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভাল মেজাজে আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন,’ হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়। ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর।

বিবৃতিতে বলা হয়, ‘ব্যাপক সতর্কতার জন্য এবং তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড-এর প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন।’

মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তাঁর দায়িত্ব ভাইস-প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬