নিউইয়র্কে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

০২ অক্টোবর ২০২০, ০৯:৩৭ PM
আশফাকুল ইসলাম তৃপ্তি

আশফাকুল ইসলাম তৃপ্তি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর বাংলাদেশি কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নিউইয়র্ক সিটির হাডসন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তৃপ্তি আত্মহত্যা করেছে বলেও জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ।

মা-বাবার ওপর রাগ করে ১৩ সেপ্টেম্বর আশফাকুল ইসলাম তৃপ্তি (১৮) নামের এই কলেজছাত্র জ্যাকসন হাইটসের এলমহাস্টের বাসা থেকে চলে যাওয়ার পর আর ফিরে আসেনি।

জানা গেছে, ২০১০ সালে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তৃপ্তি। হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশনের পর গত আগস্টে সে ভর্তি হয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। কিন্তু মহামারি করোনার কারণে ক্লাস শুরু হয়নি।

বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্টে মা আশুরা বেগম ও বাবা আরিফুল ইসলাম তুহিনের সাথে থাকতেন আশফাকুল ইসলাম তৃপ্তি। তাদের দেশের বাড়ি বরিশাল সদরে। তৃপ্তির বাবা আরিফুল ইসলাম তুহিন নিউইয়র্ক মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক।

তৃপ্তির মা-বাবার দীর্ঘদিনের আশা ছিল আমেরিকায় একটি বাড়ি কেনার। সেই স্বপ্ন পূরণের অভিপ্রায়ে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি বাড়ি ক্রয়ের চেষ্টা করছিলেন। এ নিয়ে তাদের একমাত্র সন্তান তৃপ্তির সাথে মতানৈক্য দেখা দেয়।

গত ১৩ সেপ্টেম্বর মা-বাবার সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তৃপ্তি বাসা থেকে বাইরে চলে যায়। তৃপ্তি তিনদিনেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন
  • ০২ মার্চ ২০২৬
এমপিও স্থগিত হওয়া শিক্ষকদের সুখবর দিল মাউশি
  • ০২ মার্চ ২০২৬
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্…
  • ০২ মার্চ ২০২৬
সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে
  • ০২ মার্চ ২০২৬
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ‘পেট্রল ঢেলে’ আগুন
  • ০২ মার্চ ২০২৬
ইরানে আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ
  • ০২ মার্চ ২০২৬