করোনায় আক্রান্ত ট্রাম্পকে নিয়ে যা বললেন এরদোগান

০২ অক্টোবর ২০২০, ০৬:২০ PM
ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তায়েপ এরদোগান

ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তায়েপ এরদোগান © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার (২ অক্টোবর) এরদোগান তার অফিসিয়াল টুইটার বার্তায় এ আরোগ্য কামনা করেন।

তিনি বার্তায় বলেন, আমি আশা করি করোনা ভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি আশা করি তারা কোয়ারেন্টিনের সময়গুলোতে যাতে কোনো সমস্যায় না ভুগেন। তাদের স্বাস্থ্যগত অবস্থা আগের মতো স্বাভাবিক অবস্থায় আসবেন বলে আমি মনে করি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই খবর যুক্তরাষ্ট্রে নেতৃত্ব সঙ্কটের ঝুঁকি তৈরি করবে বলে মন্তব্য করেছে।

তারা লিখেছে, ৩ নভেম্বর ভোট সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এখন আর সশরীরে নির্বাচনী প্রচারে থাকতে পারবেন না। হোয়াইট হাউজে কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। আর তার অসুস্থতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনই জটিলতার মধ্যে পড়ে যেতে পারে।

উল্লেখ্য, শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প করোনা পজিটিভ হওয়ার কথা জানান। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।’

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬