‘আমার বন্ধুর সুস্থতা কামনা করি’, করোনা আক্রান্ত ট্রাম্পকে — মোদি

০২ অক্টোবর ২০২০, ০৩:০২ PM
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাদের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, বন্ধু সম্বোধন করে ট্রাম্প ও তার স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

শুক্রবার(২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ট্রাম্পের টুইট শেয়ার করে নরেন্দ্র মোদি লিখেন, ‘আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ট্রাম্পের উপদেষ্টা হিকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

ট্রাম্প টুইটে জানান, ‘আমরা ইতিমধ্যে কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব।’

এর আগের টুইটে তিনি জানান, ৩১ বছর বয়সী হোপ হিকসের করোনাভাইরাস পজিটিভ আসার পর তারা উভয়ই কোয়ারেন্টিনে চলে যান।ন

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence