নারীদের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার

০১ অক্টোবর ২০২০, ১১:৫১ PM
জাহানারা আলম ও সালমা খাতুন

জাহানারা আলম ও সালমা খাতুন © ফাইল ফটো

তৃতীয়বারের মতো হতে যাওয়া ভারতের মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশ নারী ক্রিকেট দল থেকে বাংলাদেশি দুই নারী ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন। তারা হলো জাহানারা আলম ও জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। এর আগে নারী ক্রিকেট দল থেকে একমাত্র জাহানারা আলম মেয়েদের আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। এবার নতুন করে যুক্ত হচ্ছেন অধিনায়ক সালমা খাতুন।

এদিকে আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের আইপিএল মাঠে গড়ানোর কথা। টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দুই টাইগ্রেস নারীর অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশের দু’জন ক্রিকেটারের সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে বলছে, দ্বিতীয়বারের মতো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে যাবেন পেসার জাহানারা আলম। তার সঙ্গী হচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

বাংলাদেশের এই দুই নারী ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। যদিও জাহানারা-সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। সামনের ৮ থেকে ১০ দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্টে শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। এই আসরে খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আর আমিরাতে পৌঁছাবেন ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা। ৩ দলের ক্রিকেটাররা থাকবেন একই হোটেলে।

এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দু’জন করে ক্রিকেটার অংশ নেবেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও দেখা যাবে নারী আইপিএলে।

এই পেসার অলরাউন্ডার বলেন, ‘পাঁচ মাস ঘরে বসে থাকায় স্কিলে প্রভাব পড়েছে অনেকটা। অনেক পরিশ্রম করতে হচ্ছে ছন্দে ফিরতে। তবে ভালো ব্যাপার, গতি একটু কমলেও সুইং পাচ্ছি। ইয়র্কার নিয়ে কাজ করছি। ফিটনেস আগের মতো আছে বলব না। তবে চেষ্টা করে যাচ্ছি আগের অবস্থায় ফেরার।’

 

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence